জাতীয়

কারাগারে ‘আসল সোহাগ’, মুক্ত হলো ‘নকল সোহাগ’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১ ফেব্রুয়ারি, ২০২২

কয়েকদিন আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হত্যাসহ ২টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসল আসামি সোহাগ ওরফে বড় সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেয়াসমিন আক্তারের আদালত এ আদেশ দেন।

এর আগে সকালে কাশিমপুর কারাগার থেকে নকল সোহাগ ওরফে হোসেনকে আদালতে আনা হয়। পরে র‌্যাবের হাতে গ্রেপ্তার আসল সোহাগকেও আনা হয় আদালতে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের পাটোয়ারী আসল ও নকল সোহাগকে আদালতে উপস্থাপন করেন।

আদালত সোহাগ সেজে ৪ বছর কারাগারে থাকা হোসেনকে কদমতলী থানার টিটু হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়। এসময় মামলার যাবজ্জীবনপ্রাপ্ত প্রকৃত আসামি সোহাগকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সাথে মিথ্যা তথ্য ও প্রতারণার দায়ে নকল সোহাগসহ তার আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজধানীর কোতয়ালী থানা পুলিশকে আদেশ দেয় আদালত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads