গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ চন্দ্রা এলাকায় অ্যাম্বুলেন্স থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাতে (১৫ মার্চ) পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর একটি অ্যাম্বুলেন্স যোগে ওই কিশোরকে অজ্ঞাত নামা কয়েকজন যুবক ডা:ফরিদা ইব্রাহীম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কিশোরের মরদেহটি বের করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করে। এ সময় ওই অ্যাম্বুলেন্সের যুবকরা হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানা পুলিশের (এসআই) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মরদেহের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।





