গাজীপুরের কালিয়াকৈরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দরা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব চান্দনা এলাকার মজনু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন ধরে স্বামীর সাথে ঝগড়া মান অভিমান হচ্ছে। স্বামী কবির হোসেনের সাথে অভিমান করে বৃহস্পতিবার সকালে ঘরের জানালার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শালমারা এলাকার কবির হোসেনের স্ত্রী রানী আক্তার (২২)।
কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





