সারা দেশ

কালিয়াকৈরে তিনটি ওয়ার্ড বৃষ্টির পানিতে তলিয়ে গেছে

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুন, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার তিনটি ওয়ার্ডের কিছ‍ু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। পৌরসভার ৯ নং ওয়ার্ড ৮ নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড হরিনহাটি পল্লীবিদ্যুত চান্দরা পূর্বপাড়া বিশ্বাসপাড়া এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি।

গতকাল সোমবার ( ৩১ মে) রাতে থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টির পানিতে এই অবস্থার সৃষ্টি হয়।

পৌরসভার ৯ নং ওয়ার্ড ৮ নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ড হরিনহাটি পল্লীবিদ্যুত চান্দরা পূর্বপাড়া বিশ্বাসপাড়া এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘর-বাড়ি। ড্রেনেজ ব্যবস্থায় ভাল না থাকায় ময়লা আটকে থাকায় পানি বের হতে না পারায় এলাকায় প্লাবিত হয়েছে ঘরের ভিতরে ৩-৪ ফিট পানি উঠেছে।

কালিয়াকৈর পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, কিছু এলাকায় নিচু থাকায় বৃষ্টির পানি জমে গেছে। আমাদের লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকেই কাজ করছেন অতি তাড়াতাড়ি পানি চলে যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads