কালিয়াকৈরে নবনির্বাচিত পৌর মেয়রের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে নবনির্বাচিত পৌর মেয়রের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মার্চ, ২০২২

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনির্বাচিত মেয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার পৌরসভার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা হয়। 

এতে বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, মাসুদ রানা, এম তুষারী, মীর ফারুক হোসেন, রফিক খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহানাজ বেগম, নাজমা বেগম, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস খাঁন, পৌর কাউন্সিলর মাছুম আলী, খাত্তাব মোল্লা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads