কালিয়াকৈরে স্কুল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈরে স্কুল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ৩৯১টি কিন্ডারগার্টেন খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন কালিয়াকৈর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

আজ সোমবার (২ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন করে।

এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহ্বায়ক বায়জিত হোসেন, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সদস্য সচিব এম তুষারী, কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান,  নাজমূল হক, শহিদুল ইসলাম, সোলাইমান দেওয়ানসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা। 

মানববন্ধনে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অংশ নেন। তারা অবিলম্বে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads