গাজীপুরের কালিয়াকৈরে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সদরচালা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম( ৫০)।
মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তার বসত ঘর তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ কামরুলকে আটক করে মৌচাক ফাঁড়ি পুলিশ। গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।





