সারা দেশ

কালিয়াকৈর যুব সংহতির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

গতকাল শুক্রবার (১ জানুয়ারি) বিকালে জাতীয় যুব সংহতির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেটে ও আনন্দ মিছিল বের করা হয়।

পল্লী বিদ্যুৎ এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আনসার একাডেমি ৩ নাম্বার গেট হয়ে পল্লীবিদ্যুৎ এসে মিছিলটি শেষ হয়।

এসময় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা যুব সংহতির সাংগঠনিক সম্পাদক মনির ইকবাল,সঞ্চালনা করেন গাজীপুর জেলা ছাত্র সমাজ সাবেক সদস্য সচিব আতিকুজ্জামান চৌধুরী, বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌর জাতীয়  পার্টির সাধারণ সম্পাদক  রুস্তম শরীফ,কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুল জলিল, পান্না মিয়া,  জাতীয় যুব সংহতির সদস্য সচিব মাহবুব আলম, পৌর জাতীয় ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব বাবু,সাবেক ছাত্র নেতা ফয়সাল, রাজু আহাম্মদ সহ নেতাকর্মীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads