কালিহাতীতে ১২ টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিহাতীতে ১২ টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

  • কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর, ২০১৯

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ টি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌর এলাকার লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, লৌহজং নদীতে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি মহল। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১২ টি ড্রেজার ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কালিহাতীর বিভিন্ন নদীতে দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। ফলে নদী ভাঙনের শিকার হয়ে অসংখ্যা মানুষ মানবেতর জীবযাপন করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads