টাঙ্গাইলের কালিহাতীতে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার মরিচা পাইকপাড়া গ্রামের মৃত হারাজ আলীর ছেলে আব্দুল লতিফ, কাগমারী পাথাইলকান্দি এলাকার দেলায়ার হোসেন মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান এবং ভূঞাপুর উপজেলার শাহ-আলম মন্ডলের ছেলে আলমগীর হোসেন।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, বিশেষ অভিযানে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মরিচা পাইকপাড়া এলাকা থেকে একশ গ্রাম গাঁজাসহ আব্দুল লতিফকে এবং কাগমারি পাথাইলকান্দি এলাকা থেকে পনের পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান ও আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কালিহাতী থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





