গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ে মা সমাবেশ উপলক্ষে সন্তান কর্তৃক মায়ের পা ধোয়া কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলার বড়ইবাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয় ও উত্তর লস্করচালা সরকারি প্রথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত থেকে মায়ের পা ধোয়া কর্মসূচিটি পরিদর্শন করেন। অনুষ্ঠানে বিদ্যলয়ের শিক্ষার্থী ও তাদের মায়েরা এতে অংশগ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর বুপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম,সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে পিতা-মাতার সাথে সন্তানদের সাথে ভালবাসা –সম্প্রীতির বন্ধন দৃঢ় করবে।





