কালিয়াকৈরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

উদ্ধারকৃত অজ্ঞাত ব্যাক্তির লাশ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কালিয়াকৈরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কালিয়াকৈর পল্লীবিদ্যুৎ অফিসের পার্শ্ববতি জলাশয় থেকে ঘাড় ভাঙ্গা অবস্থায় ওই যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ। লাশের পাশ থেকে একটি হাফ হাতা সাদা গেঞ্জি ও সবুজ রঙ্গের লুঙ্গি উদ্ধার করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি ।

পুলিশ জানায়, জনৈক পথচারী ওই জলাশয়ে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই জলাশয় থেকে অজ্ঞাত পরিচিত এক যুবকের ঘাড় ভাঙ্গা লাশ উদ্ধার করে । নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়াকৈর থানার এস আই আতিকুর রহমান রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশের ঘাড় ভাঙ্গা রয়েছে। তবে শরীরের অন্য কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads