গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের পোশাক কারখানায় দু গ্রুপের মধ্যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দু গ্রুপের ৫ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পৌর শ্রমিক লীগের সভাপতি হারিজ উজ্জামান হারিজ কারখানা শুরু থেকে নূর গ্রুপে ঝুট ব্যবসা করে আসছেন। এর ধারাবাহিকতায় হারিজের লোকজন ঝুট বের করতে গেলে পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ বেলায়েত হোসেন বাবু ও তসলিমের নেতৃত্বে হারিজের লোকজনকে বাধা দেওয়া হয়। এ সময় দু গ্রুপের মধ্যে কথাকাটাকাটি হয়ে এক পর্যায় ধাওয়া ও পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দু গ্রুপের ৫ জন আহত হয়।





