গাজীপুরের কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কালিয়াকৈর আওয়ামী লীগের চন্দ্রাস্থ দলীয় অফিসে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোঃ মোশাররফ হোসেন জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ও কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, গাজীপুর জেলা আ'লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশাররফ হোসেন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
পরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন।





