গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বহেরাতলি গ্রামে সোমবার বিদ্যুৎ স্পর্শে রফিক উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বহেড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিক উদ্দিন উপজেলার বহেড়াতলী এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রফিক উদ্দিন বাড়ির পাশে জলাশয়ে জাল দিয়ে সোমবার মাছ শিকারে যায়। মাছ শিকার শেষে জলাশয় থেকে উঠতে গিয়ে পল্লী বিদ্যুতের পড়ে থাকা তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিক। স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়িয়া পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শফিউল আলম জানান, বিদ্যুৎ লাইনের সংযুক্ত তার দীর্ঘদিন যাবত ব্যবহার হওয়ায় সম্ভবত ড্যামেজ হয়ে দ্বিখণ্ডিত হয়ে জলাশয়ের পাশে পড়ে ছিল।এ অবস্থায় রফিক উদ্দিন মাছ ধরতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।





