গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ সফিপুর বাজারে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে (৮ এপ্রিল) পৌরসভাস্থ সফিপুর কাঁচা বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কেটের দোকানসহ ১০টি দোকান ভষ্মিভূত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে লতিফ হোসেনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গোবিন্দ সাহা, আব্দুল আলিম, গৌরাঙ্গ সাহা, সাহদেব সাহা, লিটন সাহার দোকানে মূহুর্তে মধ্যে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হল, জরুরী সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।





