গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদক বিরোধী নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন নেত্রকোনা ফুটবল টুর্নামেন্টের নারী একাদশ দল ও টাঙ্গাইল নারী ফুটবল টুর্নামেন্টের নারী একাদশ দল। এসময় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





