কালিয়াকৈরে স্ত্রীকে স্বামীর ছুরিকাঘাত

প্রতীকী ছবি

সারা দেশ

কালিয়াকৈরে স্ত্রীকে স্বামীর ছুরিকাঘাত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মে, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় স্বামীর ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছেন স্ত্রী সাথী বেগম। উপজেলার উলুসাড়া এলাকার কাজিমদ্দিনের ছেলে মজনু মিয়ার কলোনীর ভাড়াটিয়া আনোয়ার হোসেন তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে আটকিয়ে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাথী বেগমকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কলোনীর মালিক মজনুমিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় আনোয়ার হোসেনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads