দুর্ঘটনা

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১ এপ্রিল, ২০২২

গাজীপুরের কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক যুবকের। আজ শুক্রবার (১ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী সাভার উপজেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫)।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা সকালে কালিয়াকৈরের উদেশ্যে নিজ বাড়ি (কবিরপুর) থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌছালে পিছন থেকে আসা একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-৪১-০১৮৯) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটর সাইকেল আরোহী মহাসড়কে পরে গিয়ে আহত হন। বিষয়টি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই মাসুদ রানা মারা যান।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার( ওসি) ফিরুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads