কালিয়াকৈরে ২ শিক্ষককে জরিমানা, ৩ শিক্ষার্থী বহিষ্কার

প্রতীকী ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ২ শিক্ষককে জরিমানা, ৩ শিক্ষার্থী বহিষ্কার

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার্থী নকল করার  সময় ৩ শিক্ষার্থীকে বকিষ্কার, ২ স্কুল শিক্ষককে নকল সরবরাহ করার অপরাধে এক লাখ টাকা  জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলা অবস্থায় উপজেলার গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ও বলিয়াদি ভূঙ্গরাজ ভেন্যু কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন।

বহিষ্কৃতরা উপজেলার চা-বাগান উচ্চ বিদ্যালয় ও নয়ানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। নকল প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads