সারা দেশ

কালিয়াকৈর ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২ অক্টোবর, ২০২১

গাজীপুরে কালিয়াকৈরে ট্রেনের নিচে কাটা পড়ে রাসেল নামের ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (১ অক্টোবর) উপজেলার কালামপুর খাজারডেক নামকস্থানে রাত ৮ ঘটিকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্য‍াক্তি হলো কালিয়াকৈর উপজেলার কালামপুর গাইনবাড়ী এলাকার আব্দুল সামাদের ছেলে রাসেল মিয়া (৩০)। 

এলাকাবাসী সূত্রে জানা যায় কালিয়াকৈর উপজেলার খাজারডেক এলাকায় রাত ৮ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেইললাইন দিয়ে হাটাহাটি করতে ছিল। সমন সময়  ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর বঙ্গের উদ্দেশ্যে  রেলটি কালামপুর খাজার ডেক নামকস্থানে পৌ‍ঁছালে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের স্বজনেরা লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads