সারা দেশ

কালীগঞ্জে সড়ক দূঘটনায় নিহত-১

  • ''
  • প্রকাশিত ২২ মার্চ, ২০২৪

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক নছিমন চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে রেজাউল করিম (৬০) নছিমন চালিয়ে যশোর থেকে নিজ বাড়ি ঝিনাইদহ ফিরছিল। পথিমধ্যে যশোর ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌছালে যশোরের দিক থেকে আসা একটি কাভাড ভ্যান তাকে ধাক্কা দিলে সড়কের পাশে সিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শিশির কুমার ছানা বলেন, শুক্রবার সকাল ৮ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রেজাউল করিম নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় নিয়ে আসেন। নিহত রেজাউল করিম ঝিনাইদহ সদর উপজেলার ছোট ভুটিয়ারগাতি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক জোয়াদ্দারের ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads