গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছে ৩১ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭৪ জন।
আজ সোমবার দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য দিতে দেরি হওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, গাজীপুর সিভিল সার্জন অফিস থেকেই আজ দুপুরে তথ্য পাঠিছে। আর পাওয়ার সাথে সাথেই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়ে দেওয়া হয়।
তবে নতুন আক্রান্তের সংখ্যা ছাড়া আক্রান্ত ব্যাক্তিদের এলাকার নাম দিতে তিনি অপরাগতা প্রকাশ করেন। এরচেয়ে বেশি কিছু জানেন না বলে জানান ওই কর্মকর্তা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলার প্রথম করোনায় আক্রান্ত ৫ জন রোগী শনাক্ত হয়। এরপর ১৩ এপ্রিল আক্রান্ত হয় ৩ জন, ১৪ এপ্রিল ১ জন, ১৫ এপ্রিল ৫ জন, ১৬ এপ্রিল ২৩ জন, ১৭ এপ্রিল ২ জন, ১৮ এপ্রিল ৪ জন ও ১৯ এপ্রিল ৩১ জন। গত ৮ দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ জনে।
ইউএনও আরো জানান, করোনা আক্রান্ত ৩১ জনকে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল আইইডিসিআর-এ পাঠানো হবে।





