কাশিমপুরে 'মিনি ক্যাসিনোতে' পুলিশের অভিযান

প্রতীকী ছবি

সারা দেশ

কাশিমপুরে 'মিনি ক্যাসিনোতে' পুলিশের অভিযান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ ডিসেম্বর, ২০২১

কাশিমপুর ২নং ওয়ার্ড মোজারমিল ডালা সিটি এলাকায় আজ শুক্রবার বিকেলে ওসি মাহাবুবে খোদার নির্দেশনায় এসআই মাহাবুব এর নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন চা স্টল থেকে জুয়ার আড্ডা ভেঙে দিয়ে ৪টি ক্যারামবোর্ড জব্দ করেছে কাশিমপুর থানা পুলিশ।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, সারা মাস গার্মেন্টসে মাথার ঘাম পায়ে ফেলে যা বেতন পাই দুইদিন জুয়া খেলেই নষ্ট করে ফেলেন আমার স্বামী। এই মাসে বাচ্চার দুধ কেনার টাকাও নেই, পরে আমার বাবার কাছ থেকে এনে দুধ কিনেছি বাচ্চার জন্য। জানি না বাকি সারা মাস কিভাবে চলবে আমার। আপনি খবর নিয়ে দেখেন প্রায়ই ফ্যামিলিতে এই অবস্থা কে কার খবর নেয়।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবে খোদা জানান, আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের ঠাঁই নেই। খবর পাওয়ার সাথে সাথে দ্রুত তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads