কাশিয়ানীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাশিয়ানীতে জাল টাকাসহ যুবক গ্রেপ্তার

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন, ২০২০

গোপালগঞ্জের কাশিয়ানীতে জাল নোটসহ ফরিদ মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফরিদ উপজেলার বুধপাশা গ্রামের মোক্তার মিয়ার ছেলে।

ওই বাজারের ব্যবসায়ীরা জানান, ফরিদ বাজারে মনু মিয়ার ওষুধের দোকানে এক হাজার টাকার নোট নিয়ে ওষুধ কিনতে যায়। এ সময় খুচরা না থাকায় দোকানদার তাকে খুচরা করে দিতে বলেন। ফরিদ অপর একটি দোকানে টাকা খুচরা করতে গেলে নোটটি দেখে ওই দোকানদারের সন্দেহ হয়। পরে বাজারের ব্যবসায়ীরা ফরিদকে ধরে ফেলেন। এ সময় ফরিদ তার সঙ্গে থাকা কয়েকটি এক হাজার টাকার জাল নোট মুখের মধ্যে দিয়ে চিবিয়ে গিলে ফেলেন।

পরে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জাল নোটসহ ফরিদ মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘জাল টাকাসহ গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads