কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ফাইল ছবি

জাতীয়

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়: কাদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৭ অগাস্ট, ২০১৯

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাশ্মীরের চলমান সংকট ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে এ নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

আজ বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মিরপুর মাজার রোডে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের দেশের ডেঙ্গু সংকট নিয়ে বলেন, দায় মেটানোর জন্য অকার্যকর ওষুধ ছিটানোর কোনো দরকার নেই। দুই-চার দিনের মধ্যে কার্যকর ওষুধ ঢাকায় আসবে।

তিনি বলেন, ডেঙ্গু নিয়্ন্ত্রণে না আসা পর্যন্ত মশক নিধন কার্যক্রম জোরালোভাবে অব্যাহত থাকবে। আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads