সাভার (ঢাকা) প্রতিনিধি:
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকা (ডিইপিজেড) কাস্টমস বন্ড কমিশনারেট এর সহকারী কমিশনার নূরুন নাহার সিদ্দিকার পদত্যাগের দাবিতে বিক্ষােভ মিছিল ও কর্মবিরতি পালন করেছে ডিইপিজেড এর সিএন্ড এফ এজেন্ট এর সদস্যরা।
সকাল থেকে দুপুর পর্যন্ত ডিইপিজেডের পুরাতন জােনে অবস্থিত কাস্টমস অফিসের সামনে এ বিক্ষােভ মিছিল ও কর্মবিরতি পালন করেন তারা। বিক্ষােভ মিছিল ও কর্মবিরতির কারণে ডিইপিজেডের পােশাকবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। কাস্টমস বন্ড কমিশনারেট এর সহকারী কমিশনার নূরুন নাহার সিদ্দিকা পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার কর সহকারী কমিশনার নূরুন নাহার সিদ্দিকা বলেন,আমি অনৈতিকভাবে এক গ্লাস পানিও খাই না আমি কােন দুর্নীতি করিনি বলেও বলেন তিনি।





