সারা দেশ

কিশোরগঞ্জে অগ্নিকান্ডে ৩ কাঠমিস্ত্রির সব পুড়ে ছাই

  • ''
  • প্রকাশিত ৬ জুন, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকান্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়েছে। ওই অগ্নিকান্ডের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে তিনটি কাঠমিস্ত্রি পরিবারের ছয়টি বসত ঘরসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর দোলাপাড়া গ্রামে।

স্থানীয়রা জানায়- বুধবার (৫ জুন) সন্ধার দিকে কাঠমিস্ত্রি জাহেদুল ইসলামের বসতঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে নিমিষেই জাহেদুল ইসলাম ও তার দুই পুত্রের ৬টি ঘর পুড়ে ছাই হয়। এছাড়া ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান-চাল, নগদ ২ লাখ টাকাসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতি ২০ লাখ টাকা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

কিশোরগঞ্জ ফায়ার সাভির্সের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মহরম আলী অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads