কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন, মাগুরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, রণচণ্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান, নিতাই ইউপি চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান, কিশোরগঞ্জ বি এম আই কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, বীরমুক্তিযোদ্ধা আঃ গণি, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় জানানো হয় উপজেলার আইন শৃংখলা অবস্থা স্বাভাবিক আছে।





