সারা দেশ

কিশোরগঞ্জে এবার  এসএসসি পরীক্ষায় পাশের হার ৭৭.৩৪ শতাংশ

  • ''
  • প্রকাশিত ১৩ মে, ২০২৪

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

গতকাল রবিবার ১২ মে সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে-২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ বছর এসএসসির ফলাফলে কিশোরগঞ্জ জেলায় পাশের হার ৭৭.৩৪ শতাংশ এবং জেলায় জিপিএ-৫ এর সংখ্যা ১ হাজার ৯৩৬ জন।

কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক প্রাপ্ত ফলাফলে এ বছর কিশোরগঞ্জ জেলা থেকে ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩৮ হাজার ৬৬৮ জন। পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ২৯ হাজার ৯২১ জন এবং শতকরা পাশের হার ৭৭.৩৪ শতাংশ।

এছাড়া এ বছর জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৩৬ জন। জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩৪ জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

এর মধ্যে ২৩৪ জনই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন। পাসের হার ১০০ শতাংশ। এরপর জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৫০ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ২৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন। এ বিদ্যালয়টির পাসের হার ৯৯.২ শতাংশ।

এবার কিশোরগঞ্জ জেলার সব চেয়ে খারাপ ফলাফল করেছে পাকুন্দিয়া উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠান, দুইটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীরা একজন ও পাশ করেনি। প্রতিষ্ঠানগুলো হলো পাকুন্দিয়া উপজেলার চর ফরাদি ইউনিয়নের চর টেরোটিকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাকুন্দিয়া উপজেলার ঠোটার জঙ্গল মাওলানা নগর গার্লস মাদ্রাসা। এ বিষয়ে চর টের টৈকিয়া মৌজা বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান তাঁর প্রতিষ্ঠান থেকে এবার ৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ৮ জন মানবিক শাখা ও ১ জন ব্যবসা শিক্ষা শাখা, সবাই অকৃতকার্য হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে১৯৯০ সালে পাঠ দানের স্বীকৃত পান।। গত বছরে এসএসসি পরীক্ষায় ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করলে ১১জন পাস করে। বর্তমানে ঐ প্রতিষ্ঠানটিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে প্রধান শিক্ষক সহ মোট শিক্ষক রয়েছেন ১০ জন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল বলেন, বর্তমানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাই শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরিয়ে আনতে বেগ পেতে হচ্ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতে যাতে এমনটা না হয় সেজন্য আমরা সচেতন থাকবো।জেলার মোট ৪৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

রোববার সকাল সোয়া ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এরপর মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে ১১টায় ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads