সারা দেশ

কিশোরগঞ্জে কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • ''
  • প্রকাশিত ১৯ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জ (জেলা) প্রতিনিধি:

কিশোরগঞ্জে বাংলাদেশ কৃষক লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। "কৃষক বাচাঁও দেশ বাচাও" এ শ্লোগানে শুক্রবার সকালে জেলা কৃষক লীগের উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এ উপলক্ষে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  পুস্পস্তবক অর্পন করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে  আলোচনা সভা, কেক কাটা,বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল।এসময় জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনার আলোচনাসভায় বক্তব্য রাখেন কেন্দীয় কৃষক লীগের সদস্য আক্তারুজামান শিপন, জেলা কৃষক লীগের  সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাক, জিয়া উদ্দিন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার,সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, মোঃ আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,  প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আকবর খন্দকার, দপ্তর সম্পাদক দীপক দাস, কৃষি ও পুণঃবাসন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাহফুজুর রহমান, হোসেনপুর উপজেলা কৃষক লীগের সভাপতি আক্তারুজ্জামান দুলাল,সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হেভেন,করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আল মামুন, তাড়াইল উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ  আনোয়ার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁঞা প্রমুখ। আলোচনা শেষে জাতির জনকের আত্নার শান্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরিফ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads