কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সাইয়েদ হোসেন সাবুল প্রমুখ। উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ, বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রায়হানুল হক।





