সারা দেশ

কিশোরগঞ্জে চার অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারক গ্ৰেফতার

  • প্রকাশিত ১ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

সাইবার নিরাপত্তা আইনে চারজনকে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে গ্ৰেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার (১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল।

পুলিশ সূত্র জানায়- গ্ৰেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার সাথে জড়িত ছিল। এরা প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রবাসীদের নিঃস্ব করছে। অভিযান চালিয়ে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে চার জনকে গ্ৰেফতার করা হয়েছে। রবিবার রাতে এ অভিযান চালানো হয়। গ্ৰেফতারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্ৰেফতারকৃতরা হল কিশোরগঞ্জ উপজেলার পানিয়ালপুকুর কাছারীপাড়া গ্ৰামের মাহমুদুল হাসান (১৯), কালিকাপুর চৌধুরী পাড়া গ্রামের আলী হোসেন (২০), মুশরুত পানিয়ালপুকুর বেলতলী গ্ৰামের  সানি ইসলাম (১৯), মুশরুত পানিয়ালপুকুর চেয়ারম্যানপাড়া গ্ৰামের নাঈম ইসলাম বাবু (১৯)।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বলেন-অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে চার জনকে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারকৃতদের সাইবার নিরাপত্তা আইনে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads