সারা দেশ

কিশোরগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

  • ''
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০২৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

“সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা” প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, বাংলাদেশের খবর পত্রিকার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। এতে সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads