সারা দেশ

কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে বসবাসরত মা-বাবাদের পাশে দাঁড়ালো লেডিস ক্লাব

  • ''
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০২৪

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নিরাপদ বৃদ্ধাশ্রমে বসবাসরত অসহায় মা-বাবাদের শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাড়াঁলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার লেডিস ক্লাব। এসব অসহায় বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও ইউএনও'র সহধর্মিনী তাহরিমা ইসলাম তৃনা।

মঙ্গলবার কিশোরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন নিরাপদ বৃদ্ধাশ্রমে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে অসহায় এসব ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলেন- আপনারা বৃদ্ধাশ্রমে বসবাস করছেন বলে মনে করবেন না আপনাদের কোন সন্তান নেই। আমি আপনাদের সন্তান। সুখে দুঃখে সব সময় আমাকে আপনারা পাশে পাবেন। এই শীতে আপনারা কষ্ট পাচ্ছেন তাই আমি ও লেডিস ক্লাবের সদস্যরা আপনাদের জন্য কিছু শীতবস্ত্র নিয়ে এসেছি। আমরা আপনাদের পরিবারের সদস্য হিসেবে পাশে দাড়াচ্ছি এবং আগামীতেও সব সময় দাঁড়াবো।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান, উপজেলা পরিষদের সহধর্মিণী ও লেডিস ক্লাবের সদস্য মিসেস আদুরী আজাদ, রোমানা ফেরদৌস, সানা আফরোজ সাথী ,দিলরুবা আক্তার, রোমানা বেগম, সানজিদা ইসলাম, রাজিয়া সুলতানা প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads