সারা দেশ

কিশোরগঞ্জে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ৩ জুলাই, ২০২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩জুলাই) দুপুরে জেলা শহরের রথখলা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা বেগমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব আকন্দ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

সমাবেশ শুরু পূর্বেই বেলা ১১ টার পর থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপির শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। এ সময় তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে স্লোগান দিয়ে সমাবেশ তলে উপস্থিত হয়।

সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান।সেই সাথে তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়ে সুচিকিৎসার দাবি জানায়।

উক্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি রুহুল আমিন আকিল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক,জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সুজন প্রমুখ।

সমাবেশের প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আব্দুল ওয়াহাব আকন্দ তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন,এই সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নাটক সাজিয়ে এই বৃদ্ধ বয়সে জেলখানায় আটকে রেখেছে।তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছেনা।আমরা সুযোগ চাইনা।এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল বলেন,হিংসার বশবর্তী হয়ে দীর্ঘ সাত বছর যাবত এই সরকার বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে। কখনো হাসপাতাল, কখনো কারাগারে। আমাদের মা অসুস্থ। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads