কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ছয়টি যানবাহনের মালিককে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৭ জুলাই) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের বড়পুল মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলাম ও এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানান বিভিন্ন যানবাহনের হর্ন চেক করা হয়। অভিযানে শব্দ দূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ছয়টি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট । এ ছাড়া জব্দকৃত হাইড্রোলিক হর্ন বিনষ্ট করা হয়। এ সময় শব্দ দূষণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।





