সারা দেশ

কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

  • ''
  • প্রকাশিত ১২ জুন, ২০২৪

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ইলিয়টগঞ্জে গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। বুধবার সকাল পৌণে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার পুটিয়া ইউটার্নে এ ঘটনা ঘটে। এসময় দুটি গরু মারা গেছে আহত হয়েছে আরো ১০ টি গরু।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কুমিল্লার লাকসাম অভিমুখি গরুবোঝাইকৃত একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে

নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাইকৃত ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় গরু ব্যবসায়ী কুমিল্লার লাকসামের রাসেলসহ দুইজন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত ৪ জনকে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মনজুরুল আলম মোল্লা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। নিহত অপরজন হলো ট্রাকের হেলপার । এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুর্ঘটনায় ১০ টি গরুর হাত-পা ভেঙ্গে গেছে এবং ২ টি গরু মারা গেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads