কুমিল্লার নাঙ্গলকোটে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লার নাঙ্গলকোটে ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত ১০ জানুয়ারি, ২০২০

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৯ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার গ্রেপ্তার ৯ জন আসামিকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্র জানা যায়, আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে  এস আই সফিকুল ইসলাম, ফরিদ ও এ এস আই আব্দুর রিহমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ জনকে আসামীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢালুয়া ইউপির ঢালুয়া গ্রামের মাদক ব্যবসায়ী শাহাজালাল ওরফে কালু তার স্ত্রী নারগীস বেগম, পৌর সদর কেন্দ্রা গ্রামের ওমর ফারুক, শাহাজালাল, মিলন, সুমন, কাউছার, নতুন হরিপুর গ্রামের নজরুল ইসলাম ও হেসাখাল ইউপির হেসাখাল গ্রামের রাশেদের স্ত্রী রহিমা বেগম।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মো. মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিদের শুক্রবারআদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads