কুমিল্লায় অক্সিজেনের দাম বেশি নেয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় অক্সিজেনের দাম বেশি নেয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জুন, ২০২০

করোনা সংক্রমণের সময় চাহিদা থাকায় কুমিল্লায় অক্সিজেনের সিলিন্ডারের দাম অতিরিক্ত নেয়ার অভিযোগে ৩ টি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

আজ বুধবার দুপুরে কুমিল্লা নগরীর শাসনগাছা স্টেশন রোড এলাকায় র‌্যাব ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। এ সময় ওই এলাকার বোসরা অক্সিজেন অ্যান্ড গ্যাসেস, মেসার্স খন্দকার এন্টারপ্রাইজ ও স্কাই অক্সিজেন অ্যান্ড গ্যাসেস নামের ৩টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বোচ্চ ১০ হাজার টাকা বেশী প্রতি সিলিন্ডারে বেশী নেয়ার অভিযোগ পাওয়া যায় বলে জানায় ভ্রাম্যমান আদালত।

নির্বাহী মজিস্ট্রট মো. আবু সাঈদ জানান, করোনাভঅইরাস সংক্রমণের সময় অক্সিজেন সিলিন্ডারের চাহিদা বেড়েছে। এছাড়া আসন্ন বাজট ঘোষণার আগেই এই চাহিদা মাথায় রেখে অক্সিজেনের অতিরিক্ত দাম রাখা হচ্ছে বলে আমরা গ্রাহকদের কাছ থেকে অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নাজমুজ্জামান, র‌্যাব সিপিসি-২ এর কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব, অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads