কুমিল্লার তিতাসে অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষের দুই মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার গৌরীপুর-হোমনা সড়কের শিকদার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাকিয়াখালী গ্রামের নারায়ণ দাস (৪২) ও শারীরিক প্রতিবন্ধী লক্ষ্মণ চন্দ্র দাস (৪৫)। এসময় আহত হয়েছেন তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিতাস থানার উপ-পরিদর্শক আবদুল করিম জানান, কাকিয়াখালী থেকে মাছ কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে মাছ ব্যবসায়ীরা রওয়ানা করেন। পথে হোমনা থেকে দাউদকান্দিগামী একটি ছোট পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





