কুমিল্লায় ঈদে খুলবে না শপিংমল-বিপণী বিতান

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লায় ঈদে খুলবে না শপিংমল-বিপণী বিতান

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মে, ২০২০

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে কুমিল্লায় সকল শপিংমল, শোরুম, ব্র্যান্ডসপ, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। আগামী ঈদ-উল-ফিতর পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাইরে থাকবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগরীতে সম্প্রতি কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে, ফলে আমরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছি। তাই আগামী ঈদ-উল ফিতর পর্যন্ত সকল শপিংমল, শোরুম, ব্র্যান্ডশপ, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচামাল ও মুদি দোকান এই সিদ্ধান্তের বাহিরে থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads