কুমিল্লায় উপসর্গ নিয়ে বন প্রহরীর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লায় উপসর্গ নিয়ে বন প্রহরীর মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জুন, ২০২০

কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে মিন্টু লাল ধর (৪০) নামের এক বন প্রহরীর মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা সদর উপজেলার জামবাড়ি বিটে কর্মরত ছিলেন। মিন্টু লাল ধর কুমিল্লার বরুড়া উপজেলার তলাগ্রামের কমল লাল ধরের ছেলে।

কুমিল্লা সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা মো.নুরুল করিম জানান, মিন্টু লাল ধরের করোনার উপসর্গ ছিলো। শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। 'শনিবার নগরীর ঠাকুরপাড়া শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি আমাদের একজন দায়িত্বশীল স্টাফ ছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখনও ফলাফল পাওয়া যায়নি। তার মৃত্যুতে আমরা শোকাহত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads