কুমিল্লায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৮২

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লায় একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ২৮২

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৫ জুলাই, ২০২১

গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে কুমিল্লায়। সোমবার ৬৭০ জনের নমুনার ফল আসে। আক্রান্তের হার ৪২.১ শতাংশ। একদিনে আক্রান্ত ও শনাক্তের হারের দিক থেকে কুমিল্লায় এটাই সর্বোচ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন।

তিনি জানান, কুমিল্লায় এ পর্যন্ত নমুনার ফল এসেছে ৮৬ হাজার ৫২৬ জনের। আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ২৫৯ জন। সোমবার চারজনসহ মোট মারা যান ৪৯৩জন।

সোমবার আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৩৯, আদর্শ সদরের ১৪, সদর দক্ষিণ ও বরুড়ার পাঁচজন করে, বুড়িচংয়ের ২২, চান্দিনা, হোমনা ও নাঙ্গলকোটে ১০জন করে, ব্রাহ্মণপাড়ায় ১২জন, দেবিদ্বারে ১৭জন, লাকসামের সাতজন, লালমাইয়ের তিনজন, চৌদ্দগ্রাম ও দাউদকান্দির চারজন করে, মেঘনা ও মনোহরগঞ্জের দুইজন করে ও মেঘনায় একজন।

সোমবার সুস্থ হয়েছেন ৫০জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১১হাজার ৯৮৫জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads