কুমিল্লা জেলার দেবিদ্বারে ৩৫জনসহ কুমিল্লা জেলায় বৃহস্পতিবার ৪৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়,দেবিদ্বারে ৩৫জন,দাউদকান্দি দুইজন,চান্দিনা একজন,হোমনা একজন,ব্রাহ্মণপাড়া তিনজন,বুড়িচং একজন, মুরাদনগর তিনজন,লালমাই একজন ও মনোহরগঞ্জের একজন। দেবিদ্বারে তিনজন পুলিশ সদস্যও আক্রান্ত হন।
জেলা সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত কুমিল্লা জেলা থেকে মোট চার হাজার ২২৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে চার হাজার ১৪ জনের। মোট মারা গেছেন নয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।





