কুমিল্লার দেবিদ্বারে এবার করোনায় আক্রান্ত হয়ে জামাল হাজারি নামে এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে দেবিদ্বার পৌর এলাকার চাপানগর হাজারী বাড়ির সিরাজুল ইসলাম হাজারির ছেলে ।
জানা যায়, সে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেন সহ অ্যাম্বুলেন্সে ঢাকা প্রেরণ করা হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঢাকা যাওয়ার পথেই সে মৃত্যু বরণ করে। করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বারে এ পর্যন্ত চার জনের মৃত্যু হল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহাম্মদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।





