জাতীয়

কুমিল্লায় কাউন্সিলর হত্যা : রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে চার আসামি

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর, ২০২১

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা মামলার চার আসামির রিমান্ড শেষ হয়েছে আজ শুক্রবার। আসামিরা হলেন- মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মাে. আশিকুর রহমান রকি, ৭ নম্বর আসামি আলম, ৮ নম্বর আসামি জিসান ও ৯ নম্বর আসামি মাসুম। রিমান্ডে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়‌েছে বলে সূত্র জানিয়‌েছে।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক পরিমল দাস জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে চারজন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে থাকাকালে আসামিরা কাউন্সিলরসহ জোড়া খুনের বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বক্তব্য এবং পূর্বে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিদের বক্তব্য সমূহও যাছাই বাছাই করা হচ্ছে। আসামিদের পুনঃরিমান্ড বা জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করা হয়নি। আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করবেন।

উল্লেখ্য- ২২ নভেম্বর বিকালে নগরীর পাথুরিয়াপাড়া এলাকায় কালো মুখোশ ও হেলমেটপরা অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢুকে তাকে ও তার সহযোগী হরিপদ সাহাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন আরো ৫ জন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads