কুমিল্লায় ছেলেধরা সন্দেহে ভিক্ষুককে গণপিটুনি

লাকসামে গণপিটুনিতে আহত ভিক্ষুক

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুমিল্লায় ছেলেধরা সন্দেহে ভিক্ষুককে গণপিটুনি

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই, ২০১৯

কুমিল্লার লাকসামে ছেলেধরা সন্দেহে এক ভিক্ষুককে গণপিটুনি দেয়া হয়েছে। এতে ওই ভিক্ষুকের পা ভেঙ্গে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

শনিবার লাকসাম পৌরশহরের পেয়ারাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রফিকুল ইসলাম মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে।

জানা গেছে, ওইদিন পেয়ারাপুর এলাকায় একটি ব্যাগ হাতে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছিল রফিকুল ইসলাম (৪৩) নামে ওই ভিক্ষুক। ভিক্ষা শেষে জেলেপাড়া সংলগ্নে চা দোকানের কাছে ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথা বলায় গণপিটুনি দেয়। এতে তার ডান পা ভেঙ্গে যায়। পরে খবর পেয়ে লাকসাম থানার এসআই রফিকুল ইসলাম তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, তার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পেরেছি সে কিছুটা মানসিক ভারসাম্যহীন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads