কুমিল্লায় দিন দুপুরে ব্যবসায়ী নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লায় দিন দুপুরে ব্যবসায়ী নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০২০

কুমিল্লা নগরীতে দিনে দুপুরে ব্যবসায়ী নেতা বাপ্পি খন্দকারকে কুপিয়েছে আট দুর্বৃত্ত। আধিপত্য ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার নগরীর কুমিল্লা হাইস্কুলের কাছে এই ঘটনা ঘটে। তার বাসা নগরী সংলগ্ন সদর উপজেলার চাঁনপুরে। বাপ্পি রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক নেমে আসে। ব্যবসায়ীরা ভয়ে চারদিকে ছোটাছুটি শুরু করেন।

বাপ্পির বন্ধু সালাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মোগলটুলী কুমিল্লা হাইস্কুলের সামনে বাপ্পি ও তার ভাই রাকিবের উপর হামলা করে চাঁনপুর এলাকার কামাল খন্দকারসহ ভাড়াটিয়া আটজন সন্ত্রাসী। তারা হাতে পায়ে রাম দা দিয়ে কুপিয়েছে। ঘটনাস্থলে প্রচুর রক্তপাত হয়েছে। তারা বাপ্পিকে নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। 

আরেকটি সূত্র জানায়, বাপ্পি ও কামাল চাঁনপুরে আওয়ামী লীগের একটি পক্ষের দুই নেতার গ্রুপের নেতৃত্ব দেয়। 

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বলেন,দুই পক্ষ মামাতো ফুফাতো ভাই। তাদের এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষের থানায় ও আদালতে জমি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads