কুমিল্লা নগরীতে ২৯ জনসহ নতুন করে মঙ্গলবার জেলায় ৫৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৫১৪ জন। কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা.মো.শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লা জেলায় মোট সুস্থ হয়েছেন ২৫৮ জন, মারা গেছেন ৪৫ জন। মঙ্গলবার আক্রান্তের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরীর ২৯ জন,বরুড়ার ৯ জন, মনোহরগঞ্জের ২ জন,দাউদকান্দির ৪ জন, তিতাসের ৫ জন, বুড়িচং ৬ জন, চৌদ্দগ্রামে ২ জন এবং নাঙ্গলকোটে একজন ।
কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লার মোট ১২ হাজার ৭৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১০ হাজার ৭০২ জনের। এ দিন মনোহরগঞ্জ ও সদর দক্ষিণের দুইজন মারা যান।





